1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পুলিশ কর্মকর্তার পক্ষ থেকে বৃদ্ধ পেলেন ইঞ্জিনচালিত রিকশা

  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৬৯ 0 সংবাদ টি পড়েছেন

ঝালকাঠি প্রতিনিধি // অর্ধশত বছর ধরে ঝালকাঠি শহরে প্যাডেলের রিকশা চালান সত্তরোর্ধ্ব বৃদ্ধ ফুল মিয়া। বয়সের কারণে বেশিক্ষণ রিকশা চালাতে পারেন না তিনি, এতে আয়ও কমে গেছে তাঁর। ফুলু মিয়ার দুরাবস্থা দেখে তাকে ৭০ হাজার টাকা দিয়ে নতুন একটি ইঞ্জিন চালিত রিকশা কিনে দিয়েছেন ঝালকাঠি ডিএসবি পুলিশের পরিদর্শক গাজী শামিমুর রহমান। আজ বুধবার দুপুরে উপহার এই পুলিশ কর্মকর্তা রিকশাচালকের হাতে তুলে দিয়েছেন। সেই সাথে বৃদ্ধর পরিবারকে এক সপ্তাহের বাজার ও স্ত্রীর জন্য শাড়ি কিনে দেন তিনি।

পুলিশ কর্মকর্তার এমন মানবিক কাজ স্থানীয় সুশীলমহলকে অভিভূত করেছে, পাশাপাশি বাংলাদেশ পুলিশের সম্মান বৃদ্ধি পেয়েছে, বলে মনে করছে অনেকে। এছাড়া ইঞ্জিনচালিত নতুন রিকশা পেয়ে উচ্ছ্বাসিত ফুল মিয়া সাহায্যার্থে পুলিশ কর্মকর্তা এগিয়ে আসায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঝালকাঠি ডিএসবি পুলিশের পরিদর্শক গাজী শামিমুর রহমান বরিশালটাইমসকে জানান, ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া গ্রামে বসবাস করেন ফুলু মিয়া। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। ৫০ বছর ধরে ঝালকাঠি শহরে রিকশা চালান তিনি। এতে যা আয় হয় তা দিয়েই কোন রকমের চলে তাদের সংসার। প্যাডেলের রিকশা চালাতে কষ্ট হয় তাঁর। এখন আর আগের মতো আয়ও হয় না। তাঁর রিকশায় উঠে একদিন বৃদ্ধ এ রিকশা চালকের গল্প শোনেন ডিএসবি পুলিশের পরিদর্শক গাজী শামিমুর রহমান। ফুলু মিয়ার কষ্টের কথা শুনে কি করা যায় এই ভাবনায় পড়েন তিনি। পরে বিষয়টি তাঁর বন্ধুদের সাথে শেয়ার করেন পরিদর্শক শামিম। পরে তিনি ও তার বন্ধুদের সহযোগিতায় ৭০ হাজার টাকা দিয়ে একটি নতুন ইঞ্জিন চালিত রিকশা কিনে ফুল মিয়াকে উপহার দেন এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ