1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের ১০ নেতাকর্মী গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২০৮ 0 সংবাদ টি পড়েছেন
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে // নড়াইলে নাশকতা মামলায় জামায়াতের দশ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। সোমবার (৩১ জুলাই) রাতে সদর থানাধীন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (১ আগস্ট) গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- নড়াইল সদর থানার কমলাপুর (ঘোষপুর) গ্রামের মোঃ মশিয়ার মোল্যার ছেলে মোঃ মিঠুন মোল্যা (২৫), খলিশাখালী গ্রামের মৃত আনসার উদ্দিন ফকিরের ছেলে মোঃ হাসান ফকির (৫৯), নাকশী গ্রামের মৃত সলেমান শিকদারের ছেলে মোঃ ইব্রাহিম শিকদার (৪৫), কোমখালী গ্রামের  মৃত ফসিয়ার রহমানের ছেলে  মোঃ সলেমান মোল্যা (৪৫), ননীক্ষীর গ্রামের মৃত মতিয়ার রহমান মাসুদের ছেলে মোঃ আক্তার হোসেন বিল্লাল (৫০), আগদিয়া গ্রামের  মৃত হাজী আব্দুল আজিজের ছেলে নাজমুল ইসলাম(৪০), আউড়িয়া গ্রামের মৃত ইউনুস মোল্যার ছেলে মোঃ ফিরোজ মোল্যা (৪৮), শেখপাড়া গ্রামের মৃত ওসমান গনির ছেলে মোঃ মাকিবুর রহমান (৫৩), শেখহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে মোঃ মুস্তাহিদ হোসেন (৩৫), শেখপাড়া গ্রামের মোঃ জবির মোল্যার ছেলে মোঃ কুরবান মোল্যা (৪৫)।
গ্রেফতারকৃত আসামিরা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে ২০২২ সালের ২৪ ডিসেম্বর দুপুরের দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলা, বোমাবাজিসহ সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ভাঙচুরের উদ্দেশ্যে সদরের রূপগঞ্জ এলাকায় একত্রিত হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জনমনে ত্রাস সৃষ্টি করতে মিছিল ও স্লোগান দেয়। পুলিশের তৎপরতায় তারা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এ ঘটনায় ঐ দিন পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সদর থানায় নাশকতা মামলাটি দায়ের করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ