1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

জনসভায় যোগ দিতে রংপুরে শেখ হাসিনা

  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৩৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আগামী জাতীয় নির্বাচনের আগে রংপুরের এ জনসভায় স্মরণকালের বড় জমায়েতের প্রস্তুতি নিয়েছে দলটি।

বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে হেলিকপ্টারে রংপুর পৌঁছান তিনি। বিকেল সাড়ে তিনটার দিকে রংপুর জিলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগের জনসভায় যোগদানের আগে প্রধানমন্ত্রী রংপুর সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এদিকে সকাল থেকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে গোটা রংপুর শহর। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভা মাঠে জড়ো হচ্ছেন তারা।‘শেখ হাসিনার সরকার, বার বার দরকার’; ‘শেখ হাসিনার দুই নয়ন, রংপুরের উন্নয়ন’; ‘শেখ হাসিনার আগমন, শুভেচ্ছার স্বাগতম’ নানা স্লোগানে মুখর গোটা এলাকা।

বেলা দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হয়েছেন সমাবেশ মাঠে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে রংপুরে সাজ সাজ রব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত তোরণ-ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে গোটা শহর। জনসভা শেষে বিকেলে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ