1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পটুয়াখালী শহর অভ্যন্তরে ঢুকে পড়েছে জোয়ারের পানি

  • প্রকাশিত : বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৩৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালী পৌরশহরের বেশকিছু এলাকায় ঢুকে পড়েছে জোয়ারের পানি। পাশাপাশি জেলার বিচ্ছিন্ন দ্বীপ ও চরাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (২ আগস্ট) দুপুরের দিকে শহরের মহিলা কলেজ, জুবিলী স্কুল সড়ক, পুরাতন হাসপাতাল সড়ক, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল, পিটিআই সড়কসহ নিম্ন এলাকায় জোয়ারের পানিতে ঢুকে পড়ে। এসব সড়কে এক থেকে দেড় ফুট পর্যন্ত পানি উঠতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি ও ঝোড়ো বাতাস অব্যাহত রয়েছে। আজও সকাল থেকে পটুয়াখালীতে থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। বৃষ্টির কারণে অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, জোয়ারের পানি যাতে শহরে প্রবেশ করতে না পারে সেজন্য শহরের বিভিন্ন খালের মুখে নির্মাণ করা স্লুইস গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরও অনেক এলাকায় পানি উঠেছে। তবে নদীতে ভাটার সঙ্গে সঙ্গে পানি যাতে নেমে যেতে পারে সেজন্য স্লুইস গেটগুলো খুলে রাখা হবে।

মেয়র আরও বলেন, সার্বিক পরিস্থিতি আমরা মনিটরিং করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ