1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভোলায় ২৪ ভরি স্বর্ণালংকারসহ গৃহকর্মী আটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৫৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ভোলার বোরহানউদ্দিনে বাসা বাড়িতে কাজের বুয়া সেজে চুরি করা ২৪ ভরি স্বর্ণালংকারসহ ইয়াসমিন বেগম (৪৩) নামে এক চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলার ছোট মানিকা ৪ নম্বর ওয়ার্ডে তার স্বামীর বসতঘর থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ২৪ ভরি আট আনা স্বর্ণালংকার জব্দ করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. মনির হোসেন মিয়া জানান, গত ১৩ জুলাই বোরহানউদ্দিন পৌরসভার তসলিমা বেগমের বাড়িতে কাজের বুয়া হিসেবে যোগদান করেন চোর চক্রের সদস্য ইয়াসমিন বেগম।

গত ২৬ জুলাই সেখানে তিনি ঘর ঝাড়ু দেওয়ার সময় বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার হাতের কাছে পেয়ে চুরির উদ্দেশে তার নিজ বাড়ি বোরহানউদ্দিন উপজেলার ছোট মানিকা গ্রামে নিয়ে যান এবং সেগুলো প্লাস্টিকের কোটায় ভরে মাটির নিচে পুঁতে রাখেন।

পরে ২৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ওইসব স্বর্ণালংকার খোঁজাখুঁজি করে না পেয়ে ইয়াসমিন সন্দেহ করেন ওই বাড়ির সদস্যরা।এরপর রোববার (৩০ জুলাই) দুপুরে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেন ইয়াসমিনের ঘর মালিক তসলিমা বেগম।

মামলার পরে বোরহানউদ্দিন থানা পুলিশের একটি টিম রাতভর অভিযান পরিচালনা করে ৩১ জুলাই সকালে বিভিন্ন প্রকারের কানের দুল, রুলি, বালা, আংটি, নাক ফুল, গলার চেইন, কান পাশা, স্বর্ণের পাথর আংটিসহ ২৪ ভরি ৮ আনা স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব স্বর্ণালংকারের বাজার মূল্য প্রায় ১৭ লাখ টাকা বলে জানা গেছে।

ওসি মনির হোসেন আরও বলেন, চোর চক্রের সদস্য ইয়াসমিন বেগমকে আটকের পর চুরির মামলা দিয়ে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ