1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বস্তা থেকে যুবককে জীবিত উদ্ধার: হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৯৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঢাকার ধামরাইয়ের পুকুরের পাড় থেকে বস্তাবন্দি অবস্থায় জীবিত উদ্ধারের পর হাসপাতালে নেওয়ার পথে এক যুবকের মৃত্যু হয়েছে।

তার নাম রবিউল ইসলাম (৩০)। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) বিকেলে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের পাশে ধামরাইয়ের ভাড়ারিয়া বাজার এলাকায় বস্তাবন্দি অবস্থায় ওই যুবককে উদ্ধার করে পুলিশ। পরে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

আটকরা হলেন- আশুলিয়ার ইউনিক এলাকার হাজী আলম ভূইয়া (৫৫), সেলিম ভূইয়া (৪০), আজহার ভূইয়া (২৪), ফারুক ভূইয়া (৩৫) ও ফরহাদ ভূইয়া (৩০)।

নিহত মো. রবিউল (২২) আশুলিয়ার গাজীরচট চারালপাড়া এলাকার মো. আলতাফের ছেলে। তিনি আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ডে আলম ভূইয়ার মালিকানাধীন ভবনের একটি পোশাক কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে গাড়ি থেকে হঠাৎ পুকুরের পাশে একটি বস্তা ফেলা হয়। এসময় বস্তাটি নড়াচড়া দেখে স্থানীয়রা। বস্তার মুখ খুলে রক্তাক্ত অবস্থায় রবিউলকে উদ্ধার করা হয়। আশঙ্কাজনক অবস্থায় পরে তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহতের বোন চান বানু বলেন, সম্প্রতি আশুলিয়ার আলম ভূইয়ার দুই ছেলের সঙ্গে ঝামেলা হয় সোহাগ ও রবিউলের। এ ঘটনায় আলম ভূইয়ার পরিবার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় দুই নম্বর আসামি ছিলো রবিউল।

সে ঘটনার জের ধরেই রবিউলকে কারখানা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। সব ভূইয়ারা আমার ভাইকে মারছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই।

ধামরাই উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর রিফাত আরা বাংলানিউজকে বলেন, রবিউল নামের ব্যক্তিকে আমাদের হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। পা ভাঙা। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পান্নু মিয়া বলেন, আমরা হাসপাতাল থেকে নিহতের মরদেহে উদ্ধার করেছি। নিহতের শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তার দুই পা ভেঙে ফেলা হয়েছে।

এক পা ও হাতের রগ কেটে ফেলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এদিকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ