1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে পাসপোর্ট করতে এসে আটক রোহিঙ্গা যুবক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৪০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করে বরিশাল বিভাগীয় অফিসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক। তাকে সহায়তা করার অভিযোগে দুই বাংলাদেশিকেও আটক করে পুলিশ।

সোমবার (৩১ জুলাই) দুপুরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন।

আটক রোহিঙ্গা যুবক মো. ইসমাইল (১৮) উখিয়া থানার বালুখালী এলাকার মো. ইলিয়াসের ছেলে। তিনি বরিশালের কাজিরহাট থানার শ্যামের হাট কসবা এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। সেখানে নিজের নাম মো. রাফি ও বাবার ছাদের আলী বেপারী উল্লেখ করেছেন।

তাকে সহায়তা করার অভিযোগে আটক দুজন হলেন- বরিশালের কাজীরহাট থানার চরসোনাপুর এলাকার হাসেম ফকিরের ছেলে মো. শহিদুল ইসলাম (৩৭) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুয়া গ্রামের মো. আব্দুল্লাহ হাওলাদারের ছেলে মো. হোসাইন (২৬)।

বরিশাল বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক আবু নোমান মো. জাকির হোসেন জানান, ইসমাইল দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। ওই জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট করতে আসেন।

অফিসের লোকজন ও কর্তব্যরত আনসার সদস্যদের সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তিনি মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে হোসাইন নিজের নাম সোহেল বলে জানিয়েছেন। পরে তার জাতীয় পরিচয়পত্রে মো. হোসাইন পাওয়া গেছে। তাকেও রোহিঙ্গা হিসেবে ধারণা করা হচ্ছে। সবাইকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, ভুয়া পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে এসে রোহিঙ্গাসহ তিনজন আটক হয়েছেন। তাদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ