1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

‘বার্বি’ লুকে ভারতীয় রাজনীতিবিদদের ছবি ভাইরাল

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৭৭ 0 সংবাদ টি পড়েছেন
প্রযুক্তি সময় ডেস্ক // সারা দুনিয়ায় এখন ‘বার্বি’ নিয়ে মাতামাতি চলছে। এর মূল কারণ সম্প্রতি মুক্তি পাওয়া গ্রেটা গারইগের সিনেমা ‘বার্বি’। অনেকেই তাই গোলাপি পোশাকে ছবি পোস্ট করছেন। এবার বার্বি অবতারে হাজির ভারতীয় রাজনীতিবিদরা। তবে বাস্তবে নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) জালে তাদেরও দেখা মিলেছে ‘বার্বি’র রঙে গোলাপি আভায়।

ভারতের প্রথম সারির রাজনীতিবিদদের এমন লুক দেখে চমকে গেছেন সবাই। ছবিগুলো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বট ‘মিডজার্নি’ আপনার যেকোনো চিন্তাকে ইমেজ বা ছবিতে পরিণত করতে সক্ষম। কিছু ক্ষেত্রে আমরা যতটুকু না চিন্তা করতে পারি, তার থেকে বেশি সুন্দর করেই ছবি তৈরি করে দেয় এটি।

সেই ধারাবাহিকতায় ‘বার্বি’র লুকে গোলাপি স্যুটে দেখা গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে হাই হিল আর বিজনেস স্যুটে। ফর্মাল লুকে রয়েছেন সোনিয়া গান্ধী। তার গলায় আবার গোলাপি উত্তরীয়, চোখে রোদ চশমা।

সাদা শার্ট আর গোলাপি প্যান্টে হ্যান্ডসাম লুকে রাহুল গান্ধী। কৃত্রিম বুদ্ধিমত্তার জোরেই তিনি যেন হয়েছেন সিনেমার নায়ক। গলায় কয়েক ছড়া মালা পরে গোলাপি পোশাকে সাজিয়ে তোলা হয়েছে অমিত শাহকেও। তার পরনে রয়েছে গোলাপি ধুতি-পাঞ্জাবি, আর হাফ কোট।

এদিকে আবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একেবারে গোলাপি রেট্রো লুকে। হাতে তার ফুলের তোড়া। এআই এর কল্যাণেই গোলাপি লং কোর্ট পরে গোলাপি গাড়ির সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি। অফিসিয়াল ড্রেসের বদলে তাকে সাজানো হয়েছে গোলাপি ব্লেজারে।

সবশেষে লালু প্রসাদ যাদব, গোলাপি জ্যাকেট পরেই একপাল গরুর সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ