1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

আগামীকাল থেকে ‘সূর্যকন্যা’

  • প্রকাশিত : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ২৯৮ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // ৩৫ বছর বয়সী সুন্দরী, দৃঢ়চেতা, স্কুল শিক্ষিকা গুনেশ তার তিন মেয়েকে নিয়ে ইযমিরে থাকে। কোনো এক অজানা কারণে তার স্বামী তাকে ছেড়ে গেছে। ১৭ বছর বয়সী দুই যমজ মেয়ে নাযলি ও সেলিন আর সবার ছোট পেরিকে নিয়ে তার সাজানো সুখের সংসার। সুখের সংসারে তখনই চিড় ধরে যখন তাদের জীবনে ইস্তাম্বুলের প্রভাবশালী ব্যবসায়ী হালুক মের্তওলুর আবির্ভাব ঘটে। হালুকের সঙ্গে গুনেশের অল্পদিনের পরিচয়, পরিণয় থেকে বিয়েতে রূপ নেয়।

গুনেশ তার তিন মেয়েকে নিয়ে চলে আসে ইস্তাম্বুলে, মের্তওলু পরিবারের অনাকাঙ্খিত অতিথি হয়ে। হালুকের বড় বোন রানা আর আগের ঘরের ছেলে আলি। শুরুতেই তাদের আচরণে বুঝিয়ে দেয় তাদের মাঝের এই দূরত্ব ঘুঁচবার নয়। এমনই এক গল্প নিয়ে এগিয়েছে তুর্কি ধারাবাহিক ‘সূর্যকন্যা’।

 

বাংলায় ডাবিংকৃত নতুন এই ধারাবাহিকটি আগামীকাল মঙ্গলবার থেকে প্রচার হবে দীপ্ত টিভিতে। ধারাবাহিকটির অনুবাদক, সংলাপ, রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। এর বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন- গুনেশ (রুবাইয়া মতিন গীতি), হালুক (রাজু আহমেদ), নাযলি (তানিয়া পাটোয়ারী), সেলিন (নাহিদ আখতার ইমু), রানা (জয়শ্রী মজুমদার লতা), পেরি (নাদিয়া ইকবাল), সাভাশ (মরু ভাস্কর), আলি (শোভন দাস) ও অন্যান্য।

দীপ্ত’র পক্ষ থেকে জানানো হয়, তুর্কি ধারাবাহিক ‘সূর্যকন্যা’ প্রচার হবে প্রতিদিন বিকাল ৫টা ৫০মিনিট ও রাত ৯টায়। এর ডাবিং প্রজেক্ট ডিরেক্টর মেরিনা মিতু ও প্রযোজনা করেছেন রোমানা হোসেন। ডাবিংকৃত এই ধারাবাহিকটি দীপ্ত টিভির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব ও তাদের ফেসবুকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ