1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

৪ মাসের মাথায় ফের মা হওয়ার ইঙ্গিত দিলেন মাহি!

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৬২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // চার মাস আগে প্রথম সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরই মধ্যে ফের মা হতে যাওয়ার আভাস দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহির একটি পোস্টেই এমন ইঙ্গিত দিয়েছেন এ চিত্রনায়িকা।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে মাহি লিখেছেন, ‘তুমি আমি আর আমাদের ২টি ফুল।’ এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে তার সহকর্মী ও ভক্তরা অভিনন্দনে ভাসাচ্ছেন তাকে।

নেটিজেনদের ধারণা, দুটি ফুল বলতে ছোট্ট ছেলে মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার এবং অনাগত সন্তানকে বুঝিয়েছেন তিনি। মাহির সেই পোস্টে এক মন্তব্যে অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘অভিনন্দন, একসঙ্গে দুজনকে দেখতে আসব।’

চিত্রনায়িকা জাহারা মিতু লিখেছেন, ‘যা ভাবছি যদি তাই হয়, তা হলে অভিনন্দন।’ সাফিউদ্দিন সাফি নামের একজন নির্মাতা লিখেছেন, ‘অভিনন্দন, এবার কইন্যা।’ এমন বিভিন্ন মন্তব্য করে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। তবে খোলাসা করে কোনো মন্তব্যের উত্তর দেননি মাহি।

চলতি বছরের ২৮ মার্চ পুত্রসন্তানের মা হন মাহি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন এ নায়িকা। বিয়ের দেড় বছরের মাথায় সন্তানের জন্ম দেন তিনি।

এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। সেই বিয়ের পর পাঁচ বছরের সংসার ২০২১ সালে মে মাসে ভেঙে যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ