1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর: ছাত্রলীগের ৭ জন বহিষ্কার

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৮২ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনায় কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সাত নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) রাতে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপদপ্তর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়েছে।

উপদপ্তর সম্পাদক বাশার জানান, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবি নজরুল সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক রাফি উজ সাকলাইন, তন্ময় হোসেন, রুদ্র দেব নাথ, মিঠু হোসেন, ফয়সাল মাহমুদ, আশিকুর রহমান আশিক ও আশরাফ পাটোয়ারীকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে কবি নজরুল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মাঝে নেতৃত্বকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

পরে কলেজ প্রাঙ্গণে যাওয়ার পর একই বিষয় কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে ছাত্র সংসদের ভেতরে অবস্থিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী উভয়ের ছবি ভাঙচুর করেন তারা। এ ঘটনায় দুগ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ