1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেলো ৩ যমজ ভাই-বোন

  • প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ১৯০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // দিনাজপুর শিক্ষা বোর্ডের চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের ক্ষুদ্র নৃ গোষ্ঠী (আদিবাসী) যমজ তিন ভাই-বোন জিপিএ-৫ পেয়েছে। তাদের এই সাফল্য ইতিমধ্যে এলাকায় আলোচনার ঝড় উঠেছে।

জানা গেছে,বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিল তারা। তিন ভাই-বোন লাসার সৌারভ মুরমু, মেরি মৌমিতা মুরমু ও মারথা জেনিভা মুরমু এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় তারা খুবই খুশি। সেই সাথে সন্তানদের সাফল্যে দেখে আনন্দিত ও খুশির জোয়ারে ভাসছে বাবা জোহানেশ মুরমু ও মা সোহাগিনী হাঁসদা।

শুক্রবার (২৮ জুলাই) সারাদেশের ন্যায় দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসির ফল ঘোষণা করা হয়। তিন ভাই বোন একসাথে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় ওই দিন বিকেলে জোহানেশ-সোহাগিনী দম্পতির বাড়িতে প্রতিবেশী ও আত্মীয়স্বজনের ভিড় জমে গেছে। সবার চোখে মুখে আনন্দের ছাপ। খুশির জোয়ারে ভাসছে তাদের পরিবার। জিপিএ-৫ পাওয়া মেরি মৌমিতা মুরমু বলে, বড় হয়ে সে চিকিৎসক হতে চায়। আরেক বোন মারথা জেনিভাও বড় হয়ে চিকিৎসক হতে চায়। তবে লাসার সৌরভ প্রকৌশলী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে।

বাবা জোহানেশ মূরমূ মা সোহাগিনী হাঁসদা বলেন, যে দিন আমাদের পরিবারে যমজ তিন ছেলে মেয়ে জন্ম গ্রহণ করেছিল সে দিন আমাদের বাড়িতে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। আজ তারা একসাথে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ায় অনেক দিন পর আজ বাড়িতে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আমাদের তেমন লেখা পড়া নাই। সামান্য জ্ঞান দিয়ে আমার তিন ছেলে মেয়েকে সাধ্যমতো পড়ানোর চেষ্টা করেছি। আমি একটি বেসরকারি সংস্থায় চাকরি করি। আমার সামান্য আয়ে সংসার চলে। ছেলেমেয়েরা বড় হচ্ছে, তাদের খরচ বাড়ছে। তাদের স্বপ্ন পূরণে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে অনেক খরচ লাগবে। তাই দেশের সরকার বা কোনো প্রতিষ্ঠান আমাদের পরিবারের জন্য এগিয়ে এলে হয়তো আমাদের সন্তানদের স্বপ্ন পূরণ হবে।

বিরামপুর উপজেলার ভারপ্রাপ্ত (ইউএনও) সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন বলেন, ক্ষুদ্র নৃ গোষ্ঠী পরিবার থেকে তিন যমজ ভাই বোন এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া খুবই আনন্দের খবর। কৃতী তিনজনের বিষয়ে নতুন ইউএনও এর সঙ্গে কথা বলে অবশ্যই উদ্যোগ নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ