1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বিএনপি নেতা আমানউল্লাহ আমান আটক

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৪৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর গাবতলীর আমিনবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ আমানকে আটক করেছে পুলিশ। এ সময় আরও চার জনকে আটক করা হয়।

শনিবার (২৯ জুলাই) বেলা পৌনে ১২টায় রাজধানীর গাবতলি বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় যুবলীগের সমাবেশে বিএনপির নেতাকর্মীরা ঢিল ছুড়লে দুই সংগঠনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

গাবতলী বাজার রোড থেকে গাবতলী বেড়িবাঁধমুখী সড়কে একটি মিছিল নিয়ে আসতে দেখা যায় কিছু আন্দোলনকারীদের। তাদের হাতে কোনো ব্যানার না থাকলেও লাঠি ও ইট পাটকেল দেখা যায়।

মিছিলটি বিএনপির পক্ষে স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। এ সময় আ.লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইটের আঘাতে সড়কে চলাচলকারী কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়।

হামলার তাৎক্ষণিক জবাব দেয় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লাঠি-সোঁটা হাতে পালটা আক্রমণ করে। এতে বিএনপিরও বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, এরা (বিএনপি) সব আদাবরের।

বিনা উষ্কানিতে তারা এসে হামলা করেছে। তারা আমাদের মঞ্চ ও নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমাদের ১০ জনের মতো নেতাকর্মী আহত হয়েছেন।

গাবতলী মাজার রোডের মুখে গণতন্ত্র মঞ্চের আজকের অবস্থান কর্মসূচিতে যোগ দিতে গেলে ভাসানী অনুসারী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু এবং ভাসানী অনুসারী পরিষদের ড. ইউসুফ সেলিমকে আটক করে দারুস সালাম থানায় নিয়ে গেছে।

এছাড়া নাগরিক ঐক্যের আব্দুর রাজ্জাককেও আটক করেছে পুলিশ।ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও পুলিশ কোনো ‘অ্যাকশনে’ যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ