1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বরিশালে ৫ সব্জি ব্যবসায়ীকে মুদি দোকানির ছুরিকাঘাত, একজনের মৃত্যু

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৯১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালে কম দামে কাঁচা মরিচ বিক্রির দ্বন্দ্বে ৫ সবজি ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছেন মুদি ব্যবসায়ী সোহেল রানা। গুরুতর আহত পাঁচজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা গেছেন। শনিবার (২৯ জুলাই) সাড়ে ১১টার দিকে নগরীর কাশিপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পরই ব্যবসায়ী সোহেল রানাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

নিহত সবজি বিক্রেতা কামালের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলায়। আহত অন্য ব্যবসায়ীরা হলেন- মালেক, জাহাঙ্গীর, আলমগীর ও জয়নাল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে বাজারের সামনে ভ্যানে ১২০ টাকা দরে কাঁচা মরিচ বিক্রি করছিলেন মুদি ব্যবসায়ী সোহেল রানা। লোকসানের কথা জানিয়ে সোহেলকে ২০০ টাকা দরে মরিচ বিক্রি করতে বলেন বাজারের সবজি বিক্রেতা কামাল। এ নিয়ে কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল দেশীয় অস্ত্র দিয়ে কামালকে কুপিয়ে জখম করেন। এসময় বাজারের অন্য সবজি বিক্রেতারা ছুটে গেলে তাদেরকেও এলোপাতাড়ি কোপাতে থাকেন সোহেল। গুরুতর আহত পাঁচজনকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় কামাল মারা যান।

রহিম নামে এক ব্যবসায়ী জানান, কোন কিছু বুঝে ওঠার আগে মারামারি শুরু হয় এবং পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন সোহেল। তার এলাপাথাড়ি কোপে অনেকে গুরুতর আহত হন।

সুমন নামে আরেক ব্যবসায়ী জানান, যখন দেখছি সোহেল বেপরোয়া হয়ে গেছে, তখন সবাই মিলে তাকে থামানোর চেষ্টা করি। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে কামাল মারা যান। এ ঘটনার বিচার চাই।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মাহাবুব আলম মির্জা বলেন, ‘গুরুতর আহত কামাল মারা গেছেন। বাকি চার জনের চিকিৎসা চলছে।’

এর আগে নগরীর কাশিপুর বাজারে বেশি ও কম দামে বাজারের ভেতরে ও বাইরের ভ্যানে সবজি বিক্রি নিয়ে কয়েক দফায় দ্বন্দ্ব হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে বলে জানায় পুলিশ।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তা (এডিসি নর্থ) ফারুক হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষকে কুপিয়ে হত্যা করা হয়েছে, এটা আসলেই দুঃখজনক। অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ