1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

তালতলীতে অটো শ্রমিক কে কুপিয়ে ও পিটিয়ে জখম এর অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ৩৪২ 0 সংবাদ টি পড়েছেন

স্টাফ রিপোর্টা: বরগুনা জেলার তালতলী ইউনিয়নের পাজরা ভাঙ্গা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে খলিল গাজী নামের এক অটো শ্রমিক কে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল সাড়ে দশটায় খোকন শিকদারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম মো: খলিল গাজী তিনি ওই গ্রামের বাসিন্দা মৃত সুন্দর আলী গাজী এর ছেলে। আহত খলিল গাজীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত খলিল জানান ৮-১০ দিন আগে তারই মেয়ে জামাই ফেরদৌস বাজার থেকে এক জোড়া কবুতর কিনে নিয়ে আসে। পরের দিন সেই কবুতর ফোরকান গাজী চুরি করে নিয়ে যায় আর বলে এই কবুতর নাকি তার। এই নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তারা কবুতর ফেরত দেয় কিন্তু অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিষয়টি জয়নাল মৃধাকে জানালে খোকন শিকদারের বাড়িতে ২৭ জুলাই বৃহস্পতিবার উভয়কে নিয়ে একটি সালিশ বৈঠক করে ফোরকানকে ৩০০ টাকা জরিমানা ধার্য করে। সালিশ বৈঠক সন্তুষ্টজনক না হওয়ায় বৈঠক শেষে ফোরকান গাজী,বাবা রুহুল আমিন গাজী ও তার মা কুলসুম বেগম পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে খলিল গাজীকে লাঠি সোটা ও দেশিও অস্ত্রদিয়ে এলোপাথাড়ি, কুপিয়ে ও পিটিয়ে গুরুতর যখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করে।শেখানের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ