1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

  • প্রকাশিত : শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৬১ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শারমিন আক্তার মাহিনুর (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৮ জুলাই) রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শারমিন আক্তার মাহিনুর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর গ্রামের জীবু মিয়ার মেয়ে। তিনি চাতলপাড় ওয়াছ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মানবিক শাখা থেকে এসএসসি পরীক্ষা অংশ নিয়েছিলেন।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার প্রকাশিত এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার খবর পেয়ে সন্ধ্যার দিকে তিনি ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে ফেলেন।

পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল নিয়ে ভর্তি করলে রাতে মাহিনুর মারা যান।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকার জানান, বিষ খেয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ