1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৪৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে নরসিংদীর এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৮ জুলাই) ভোরে নগরীর পোর্ট রোড হোটেল সী প্যালেসের একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহতের নাম মো. রানা মিয়া ওরফে শাকিল (২১)। তিনি নরসিংদীর শিবপুর থানার শবদর আলীর বাড়ির মো. বাছেদ মিয়ার ছেলে।

কোতোয়ালী মডেল থানার এসআই সুমন বলেন, নরসিংদী থেকে লটকন নিয়ে এসে নগরীর পোর্ট রোড এলাকার বিভিন্ন ফলের আড়তে সরবরাহ করতেন।

গত ২৪ জুলাই ভোর থেকে তিনি পোর্ট রোড এলাকার হোটেল সী প্যালেসের তৃতীয় তলার ২০৯ নম্বর কক্ষে অবস্থান করেন। খবর পেয়ে সেখানে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসআই সুমন আরও জানান, কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারণে জানানো যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ