1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

এসএসসি ও সমমানে পাস ৮০ দশমিক ৩৯ শতাংশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৯১ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ ।

শুক্রবার (২৮ জুলাই) সকালে বাটন চেপে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে গণভবনে সরকারপ্রধানের হাতে ফলাফলের কপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষা বোর্ডগুলোর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এবার এসএসসি ও সমমানে গড় পাসের হার ৮০ দশমিক ৩৯ শতাংশ।

ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৫৫ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ২৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৯০ দশমিক ১৮ শতাংশ, যশোর বোর্ডে ৮৬ দশমিক ১৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৫ দশমিক ৪৯ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৭ দশমিক ৮৯ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৭৬ দশমিক ৮৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৬দশমিক ০৬ শতাংশ, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের ৮৬ দশমিক ৩৫ শতাংশ ও মাদ্রাসা বোর্ডে ৭৪ দশমিক ৭০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

২০২৩ সালে ১১টি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। নয়টি শিক্ষাবোর্ডে বিজ্ঞান বিভাগ থেকে মোট ৫ লাখ ৪৪ হাজার ৫৭৪ জন, মানবিক বিভাগ থেকে ৮ লাখ ২৩ হাজার ৮৮৫ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ লাখ ৮০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেয়।

দাখিলে বা মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন শিক্ষার্থী এবং এসএসসি/দাখিলে (ভোকেশনাল) মোট ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন শিক্ষার্থী অংশ নেয়। এ বছর দেশের বাইরে আটটি কেন্দ্রে এসএসসি ও সমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

২০২৩ সালে সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ