1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা

ইসলামই জীবনে শান্তি এনে দিয়েছে, জানালেন এ আর রহমান

  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৭৮ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান সনাতন ধর্ম বদলে মুসলিম হয়েছেন অনেক আগেই। কীভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে এলেন তা জানিয়েছেন তিনি। এক আলোচনা সভায় রহমান জানিয়েছেন, ইসলাম তার জীবনে শান্তি এনে দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, সম্প্রতি গ্লেন গুল্ড ফাউন্ডেশনে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন এ আর রহমান। সেখানে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে রহমান বলেন, ‘কেউ আমাকে এই পথে আসার জন্য বলেনি। আমিই অনেক শান্তি পেতাম। মনে হচ্ছিল বিশেষ কিছু, সব যেন ঠিক চলছে। মনের ভেতর কিছু বিশেষ অনুভূতি কাজ করত। যে জিঙ্গেলগুলো প্রত্যাখ্যান করা হয়েছিল, প্রার্থনার পর সেগুলোই গ্রহণ হতে থাকল।’

তাহলে ইসলাম ধর্ম গ্রহণের পরই কি জীবনে সফলতা এসেছে— এমন প্রশ্ন অনেকেই করেন এ আর রহমানকে। উত্তরে তিনি বলেন, ‘এটা ইসলামে ধর্মান্তরের বিষয় নয়। এটি আসলে নিজের ভেতর নিজেকে খুঁজে পাওয়া, নিজেকে অনুভব করা। এক্ষেত্রে আধ্যাত্মিক ও সুফি গুরুদের শিক্ষা এবং আমার মায়ের ভাবনাচিন্তাও বিশেষ ভূমিকা রেখেছে। প্রত্যেক বিশ্বাসেই বিশেষ কিছু রয়েছে এবং আমরা একটি বিশ্বাস বেছে নিয়েছি মাত্র এবং আমরা এর পক্ষে।’

জন্মের পর রহমানের নাম রাখা হয়েছিল দিলীপ কুমার। সুরকার বাবা আর কে শেখরের মৃত্যুর পর পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করে। তার কয়েক বছর পর মুক্তি পায় ‘রোজা’ ছবি, যার সংগীত পরিচালনা করেন এ আর রহমান। এ ছবির গানগুলোর জন্য সারা বিশ্বে নাম ছড়িয়ে পগে তার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ