1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ডেঙ্গুতে ভিকারুননিসার ছাত্রীর মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৩৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মেহজাবিন সূহী নামে আরও এক ছাত্রীর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মেহজাবিন সূহী দিবা শাখার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। বুধবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী গণমাধ্যমকে জানান, প্রথমে ওই শিক্ষার্থীর মা আক্রান্ত হয়েছিলেন। তার অবস্থা এখন বেশ ভালো। পরে মেয়েটাও আক্রান্ত হয়ে ৪-৫ দিন ধরে অসুস্থ ছিল। পরিবার তাকে হাসপাতালে ভর্তি করেছিল। সেখানে গতকাল রাতে মারা গেছে। তার মৃত্যুতে আমরা শোকাহত।

তিনি আরও বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় আছি। তবে বাসায় থেকে কেউ আক্রান্ত হলে আমাদের কিছুই করার থাকে না। আর এখন তো এটা ম্যাসিভ (ব্যাপক) আকার ধারণ করেছে। সবাইকে সচেতন থাকতে পরামর্শ দিচ্ছি।

এদিকে, ওই ছাত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। শোক বার্তায় অধ্যক্ষ বলেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

এর আগে গত ৩ জুলাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভিকারুননিসার মূল শাখার একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ইলমা জাহান মারা যায়। সে প্রায় এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ