1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

অনুমতি মেলেনি, ক্ষতিপূরণ ‘পাচ্ছেন’ তাসকিন

  • প্রকাশিত : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩৬৮ 0 সংবাদ টি পড়েছেন
স্পোর্টস ডেস্ক // আইপিএলে দুবার ডাক পেয়েও খেলতে যাওয়া হয়নি। পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) পেয়েছিলেন খেলার প্রস্তাব। কিন্তু জাতীয় দলের সূচি থাকায় এসব লিগে নাম লেখাননি তিনি। মুলতান সুলতান এবং লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের হয়ে খেলার প্রস্তাব ছিল তার।

বর্তমানে তাসকিন খেলছেন জিম-আফ্রো টি-টেন টুর্নামেন্টে। জিম্বাবুয়ের এই টুর্নামেন্টে খেলা অবস্থায়ই শ্রীলংকান প্রিমিয়ার লিগ থেকে ডাক পেয়েছেন এই বাংলাদেশি পেসার।। ডাম্বুলা অরার হয়ে খেলার কথা ছিল এই তারকার। তবে ডাক পেলেও লংকান লিগে খেলা হচ্ছে না তাসকিনের।

সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় দুই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। পেসার তাসকিনের তাই ফিট থাকা গুরুত্বপূর্ণ। কিন্তু লংকান লিগে খেললে তাকে টানা খেলার মধ্যে থাকতে হবে। সেই ধকল তাসকিন নিতে পারবেন কি না সেটিই বিবেচনায় নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লংকান লিগে খেলার ছাড়পত্র দেওয়া হচ্ছে না তাকে।

জানা গেছে, লঙ্কান লিগে খেললে প্রায় ৭০ লাখ টাকার মতো পেতেন তাসকিন। সেজন্য বিসিবির পক্ষ থেকে এই পেসারকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিসিবির বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম এই তথ্য জানিয়েছে। যদিও ক্ষতিপূরণের পরিমাণ জানা যায়নি।

 

এদিকে এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে বাংলাদেশিদের মধ্যে ডাক পেয়েছেন সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মোহাম্মদ মিথুন ও শরিফুল ইসলামের মতো তারকাও। সাকিব আগেই পেয়েছিলেন, হৃদয়কেও দেওয়া হয়েছে অনাপত্তিপত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ