1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

রাতে ইলিশ শিকারে নামছেন আমতলীর জেলেরা

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২১৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // সাগরে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা উঠছে আজ রবিবার রাত থেকে। রবিবার দিবাগত রাত ১২টার পর থেকে সাগরে মাছ ধরতে যাওয়ার উদ্দেশে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বরগুনার আমতলী-তালতলীসহ উপকূলের জেলেরা।

জানা গেছে, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে ২০ মে থেকে ২৩ জুলাই মধ্য রাত পর্যন্ত সাগরে সবধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই ৬৫ দিন সরকার জেলেদের খাদ্য সহায়তাও দিয়েছে। উপকূলের জেলেপাড়াগুলো ঘুরে দেখা যায়, তারা সাগরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

অনেক জেলেই বরফ নেওয়ার জন্য ট্রলার নিয়ে বরফ কলের সামনে অপেক্ষা করছেন। কেউ ট্রলার মেরামত শেষে এখন রঙের কাজ করছেন, আবার কেউ জাল বুনছেন, কেউ ট্রলারে জাল, কন্টেইনার ও গ্রাফিসহ মালামাল উঠাচ্ছেন।

রবিবার রাত ১২টার পরই সাগরে চলে যাবেন মাছ ধরার উদ্দেশে। তালতলী, ফকিরহাট উপ-মৎস্য অবতরণ কেন্দ্রসহ উপকূলের মৎস্য আড়তগুলো আবার হয়ে উঠবে জমজমাট।

জেলে পল্লির সাইদুল, মামুন বশির বলেন, ‘রবিবার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। রাতেই ইলিশ ধরতে নামতে পারব।’ ট্রলার মালিক সমিতির সভাপতি মস্তফা চৌধুরী বলেন, ‘বরগুনাসহ উপকূলের জেলেরা ৬৫ দিনের নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করেছে। নিষেধাজ্ঞার সময় কোনো ট্রলার সাগরে যেতে দেওয়া হয়নি।

রবিবার দিবাগত রাত ১২টার পর পরই জেলেরা গভীর সাগরে মাছ শিকার করতে যাবেন। এতে জেলে ও মালিকদের নিষেধাজ্ঞাকালীন আল্লাহ সহায় থাকলে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ