1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

যাত্রীদের সঙ্গে চালকের তর্কাতর্কির একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২০৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // চালকের চরম উদাসীনতা, অতিরিক্ত যাত্রী পরিবহণ এবং এই নিয়ে যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি। এসবের জেরেই বাংলাদেশের (Bangladesh) ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে প্রাণ হারান ১৭ জনের। চালক ও তার সহকারীর পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন রাজাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহম্মদ মাসুদ রানা। তিনি বলেন, বেঁচে ফেরা যাত্রীদের সঙ্গে কথা বলে এইসব কারণ উঠে এসেছে। শনিবার ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন ছত্রকান্দায় যাত্রীবাহী বাস পুকুরে পড়ে ১৭ জন নিহত হন। অনুসন্ধানে প্রাথমিকভাবে জানা যায়, বাসটির চালক যাত্রীদের সঙ্গে তর্ক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিল।

দুর্ঘটনায় নিহত শাহিন মোল্লা নামে এক যাত্রীর ছোট ভাই ও ওই বাসের যাত্রী সালাম মোল্লা জানান, বাসে অতিরিক্ত যাত্রী নিতে নিষেধ করা হয়। এ নিয়ে চালক যাত্রীদের সঙ্গে তর্কাতর্কিতে একপর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নামিয়ে দেন। সালাম বলেন, ‘‘ওই বাসে করে বাবাকে চিকিৎসা করাতে দুই ভাই বরিশাল (Barishal) যাচ্ছিলাম। কিন্তু ওই দুর্ঘটনায় বড় ভাই ও বাবাকে হারালাম। বাসটির আরও কয়েকজন যাত্রী জানান, বলা হচ্ছে যে ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি সত্য নয়। দুর্ঘটনার সময় বাসের সামনে বা পিছনে কোনও ইজিবাইক ছিল না। ইজিবাইক নিয়ে যারা ভুল তথ্য ছড়াচ্ছেন তাদের অন্য উদ্দেশ আছে। অতিরিক্ত যাত্রী তোলা ওই বাসের ছাদেও যাত্রী ছিল।’’

বাসটি দ্রুতগতিতে ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদের কার্যালয় অতিক্রম করার সময় চালক মোহন মিঞা সুপারভাইজারের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁ দিকের পুকুরে পড়ে যায়। পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ৪২ জন-সহ বিভিন্ন স্টপেজ থেকে ৬০ জনের বেশি যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়। যাত্রীরা চালককে (Bus Driver) দায়ী করে তাকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি করেছেন।

মর্মান্তিক এই দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মহম্মদ বাবু বলেন, “সেই সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বাসটি পুকুরে পড়ে গেলে চালক নিজে বেরিয়ে পালিয়ে যায়। জলের ভিতর উলটে যায় বাসটি।” উদ্ধারের সময় কে জীবিত আর কে মৃত, তা খেয়াল করা সম্ভব ছিল না, তা জানিয়ে স্থানীয় দোকানি মহম্মদ রনি বলেন, “আমরা চেয়েছি, সবাই বেঁচে থাকুক। নিহতদের মধ্যে রয়েছে, আট নারী, ছয় পুরুষ ও তিনটি শিশু। জখম হয়েছেন ৩৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ