1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্যে রাখছেন: এসপি সাদিরা খাতুন

  • প্রকাশিত : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২১০ 0 সংবাদ টি পড়েছেন
উজ্জ্বল রায়, নড়াইল থেকে // নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্যে রাখছেন: এসপি সাদিরা খাতুন।
নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, শনিবার (৮ জুলাই) লোহাগড়া থানা পুলিশের আয়োজনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মোসা: সাদিরা খাতুন, পুলিশ সুপার, নড়াইল।  পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে, ভবিষ্যৎ প্রজন্ম যাতে সমৃদ্ধ হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন অবনতি যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কোন মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে হয়রানি করবেন না। পুলিশ জনগণের পাশে থেকে আপনাদের সব সময় সহযোগিতা করবে। তথ্য প্রযুক্তির যুগে ঘরে বসে অনলাইনের মাধ্যমে পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন, পুলিশ ক্লিয়ারেন্স এর বিষয়ে কোন পক্ষকে ঘুষ দেওয়া ছাড়াই ৭২ ঘন্টার মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে যাবেন। পুলিশ জনগণের বন্ধু, কোন প্রকার দালাল ছাড়া নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। কোন প্রকার ঘুষ-লেনদেনের সাথে পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাইবার ক্রাইম, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা করেন এবং এর সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান। পুলিশ সুপার সকলকে  ১। আধিপত্য বিস্তার,
২। গ্রাম্য কাইজ্যা, ৩। দলীয় গ্রুপিং, ৪। সামাজিক ও গোষ্ঠীদ্বন্দ্ব, ৫। মাদক, ৬। জুয়া,
৭। ইভটিজিং, ৮। মানব পাচার,
৯। নারী নির্যাতন ও বহুবিবাহ এবং ১০। সামাজিক অবক্ষয়,
১১। কিশোর অপরাধ ও দলবদ্ধ হয়ে আইন লঙ্ঘন, ১২। বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন।
ধর্মীয় উস্কানি, অপপ্রচার বা প্রোপাগাণ্ডা ছড়ানো থেকে বিরত থাকুন। সংখ্যালঘু লোকজন যাতে নির্যাতিত হয়ে বাসস্থান ত্যাগে বাধ্য না হয়, সেজন্য পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কারো বিরুদ্ধে ধর্মীয় উস্কানি, অপপ্রচার, প্রোপাগাণ্ডা ছড়ানো অথবা সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। থানা হচ্ছে জনগণের আস্থার আশ্রয়স্থল, থানার উপর আস্থা রাখুন, থানায় এসে নির্ভয়ে পুলিশি সেবা গ্রহণ করুন। উজ্জ্বল রায়, নড়াইল থেকে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ