1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বরিশালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে বাস চলাচল বন্ধ

  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীণ রুটের বাস চলাচল বন্ধ হয়ে পড়েছে।শুক্রবার সকালে টার্মিনালের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। সাড়ে ১০টা থেকে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে তাদের মধ্যে দফায় দফায় হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।

পরে বেলা ১১টার দিকে অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে এর দায় স্বীকার করছেন না কেউ। এর আগে টার্মিনাল সংলগ্ন সড়কে এলোপাতাড়ি বাস রাখা হলে ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় আধাঘণ্টা যানবহন চলাচল বন্ধ ছিল।

টার্মিনাল সূত্রে জানা গেছে, শ্রমিকের এক পক্ষে রয়েছে নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লার সমর্থক। তাদের নেতৃত্ব দিচ্ছেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন।

অপর পক্ষের নেতা কামাল হোসেন লিটন মোল্লা বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ’র অনুসারী।জানা গেছে, সিটি নির্বাচনের পর সাদিক অনুসারীদের হটিয়ে টার্মিনালের নিয়ন্ত্রণ নেন আফতাব হোসেন। সাদিকপন্থীরা আবার টার্মিনালের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার করলে কয়েক দিন ধরে টার্মিনাল এলাকায় উত্তেজনা চলছিল।

শুক্রবার সকালে লিটন মোল্লা দলবলসহ টার্মিনালে ঢুকলে হামলা ও পাল্টা হামলা হয়। আফতাব হোসেন জানান, বিদায়ী মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর ইন্ধনে লিটন মোল্লা টার্মিনালে অরাজকতার চেষ্টা করছে। লিটন মোল্লা বলেন, তিনি শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি করায় আফতাবের নির্দেশে হামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ