1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

স্কুলের ছাদের পলেস্তারা খসে হাসপাতালে ছাত্র

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২০৮ 0 সংবাদ টি পড়েছেন

পটুয়াখালীর আউলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ছাদের পলেস্তারা খসে মো. নাজমুল (১৪) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আহত শিক্ষার্থী নাজমুল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক বলেন, বুধবার সকাল ১০টায় আমরা বিদ্যালয়ের পাঠদান শুরু করেছিলাম। সপ্তম শ্রেণির ক্লাস চলাকালে হঠাৎ অনেকখানি জায়গা নিয়ে ছাদের পলেস্তারা খসে পরে। ভারী পলেস্তারা নাজমুলের মাথার ওপর পরায় রক্তাক্ত জখম হয়।

তিনি বলেন, বেশ কিছুদিন ধরে পুরাতন ভবনে ঝুঁকি নিয়ে আমাদের ক্লাস করাতে হচ্ছে। আহত নাজমুলকে এক পল্লিচিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ