1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

বৃদ্ধের মরদেহ নিয়ে রাস্তায় মেয়ে ও তিন নাতি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২২৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় আব্দুল লতিফ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে শ্রীপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

আব্দুল লতিফ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া এলাকার বাসিন্দা। তিনি প্রায় চার বছর ধরে মেয়ে আর তিন নাতিনকে নিয়ে শ্রীপুর রেলস্টেশনে ভিক্ষা করতেন। হাতে টাকা না থাকায় মরদেহ নিয়ে রাস্তায় বসে ছিলেন ওই বৃদ্ধের মেয়ে আর তিন নাতি।

আব্দুল লতিফের মেয়ে ময়না বলেন, ‘আমাদের কোনো সহায় সম্বল নেই। চার বছর ধরে তিন ছেলে আর বৃদ্ধ বাবাকে নিয়ে শ্রীপুর স্টেশনে থাকি। সারাদিন ভিক্ষা করে পেটের ভাত জোটে। বৃদ্ধ বাবা আর তিন ছেলেকে নিয়ে রাতে মাথা গুঁজার ঠাঁই হতো রেলস্টেশনে।

বুধবার রাতে আমরা ঘুমিয়ে পড়ি। বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে স্টেশনের সামনে যান। সেখান থেকে ফেরার সময় ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।’ স্থানীয় সাংবাদিক আরিফ প্রধান জানান, ‘মরদেহ নিয়ে রাস্তায় বসেছিল বৃদ্ধের মেয়ে ময়না, তিন নাতি মনির,সাকিব ও রুবেল।

তাদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। স্থানীয়দের সহায়তায় কাফনের কাপড় আর পিকআপের ব্যবস্থা করে মরদেহ তার গ্রামে পাঠানো হয়েছে।’ শ্রীপুরের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, ‘ওই বৃদ্ধ অসাবধানভাবে রেললাইন পার হচ্ছিলেন। এ সময় জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে। পড়ে তিনি মারা যান।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ