1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশালে ছাত্রীনিবাস থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২০৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাস সংলগ্ন মোল্লা ছাত্রী নিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মেট্রোপলিটন পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম রিবনা শাহরিন (২০)। তিনি ববির ২০২১-২২ সেশনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল বরিশালটাইমসকে জানান, ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি রুমে শাহরিন একা বাস করতেন।

তাই অন্য মেস শিক্ষার্থীদের সঙ্গে তার যোগাযোগ কম ছিলো। দুদিন ধরে তার খোঁজ না পেয়ে বুধবার সন্ধ্যায় ছাত্রীর বাবাসহ কয়েকজন ছাত্রী নিবাসে যায়। তখন রুম ভিতর থেকে আটকানো দেখতে পেয়ে দরজা খুলে ফ্যানের সঙ্গে মেয়ের মরদেহ ঝুলতে দেখতে পান বাবা। তারপর পুলিশে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।

ববি প্রক্টর খোরশেদ আলম বরিশালটাইমসকে জানান, মরদেহের ধরন দেখে মনে হচ্ছে ২-৩ দিন আগে ওই ছাত্রী গলায় ফাঁস দিয়েছে। শাহরিন একা বসবাস করতো। তাই অন্য শিক্ষার্থীরা দুই তিন দিনে তার কোনো খোঁজ নেয়নি।

বন্দর থানা পুলিশের সহকারী কমিশনার মেহেদী হাসান বরিশালটাইমসকে জানান, পরিবার সূত্রে জানা গেছে শাহরিনের একা থাকার প্রবণতা ছিলো।ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ