1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দুই নারীকে নগ্ন করে প্যারেড, এরপর ধর্ষণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৩৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্য গত কয়েক মাস থেকে উত্তাল। এবার নতুন করে ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে দেশজুড়ে চলছে তোলপাড়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক দল ব্যক্তি দুই নারীকে নগ্ন করে প্রকাশ্যে ঘোরাচ্ছেন। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ ভিডিও ভাইরাল হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দেশটির সরকার সম্ভবত টুইটারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এমন ভিডিও টুইটারে ভাইরাল হওয়ায় টুইটার তা বন্ধে পদক্ষেপ নেয়নি।

যাতে ভারতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন হতে পারে। এ নিয়ে টুইটারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে ভারত সরকার। ইতিমধ্যে এ ভিডিও বন্ধে দেশটির আইটি মন্ত্রণালয় কাজ করছে বলে সূত্রের বরাতে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এক দল ব্যক্তি দুই নারীকে নগ্ন করে প্যারেড করায়। এরপর তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত ৪ মে রাজ্যে এ ঘটনা ঘটেছে।

মণিপুরের সংখ্যাগুরু সম্প্রদায় মেইতেই জনগোষ্ঠী ও পাহাড়ি অঞ্চলে বাস করা কুকির মধ্যে সংঘাত বাধলে এ ঘটনা ঘটেছে। সংঘর্ষে এখন পর্যন্ত ১২০ জনের নিহতের খবর পাওয়া গেছে। ঘরছাড়া হয়েছে হাজার হাজার মানুষ।

গতকাল এ ভিডিও ভাইরাল হলে ব্যাপক নিন্দা ও এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ইতিমধ্যে এ নিয়ে একটি মামলা দায়ের করেছে।

পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, আমরা অভিযুক্তদের চিহ্নিত করেছি এবং তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী ঘটনার ১৫ দিন পর পুলিশের কাছে আসে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ এ ঘটনা গুরুত্ব সহকারে পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ