1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সুগন্ধা নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৬ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৪৮ 0 সংবাদ টি পড়েছেন

ঝালকাঠির সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি উপজেলা মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় সুগন্ধা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভুমি)সমাপ্তি রায়।

জরিমানা প্রাপ্তরা হলেন,বরিশাল সদরের জাগুয়া এলাকার হোসেন হাওলাদারের ছেলে সাইফুল ইসলাম হাওলাদার (৩৮)ও একই এলালকার আমির হোসেন হাওলাদারের ছেলে রোমান হাওলাদার (২০)।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার মগর ইউনিয়নের রায়াপুর এলাকায় ড্রেজিং মেশিন দিয়ে তারা বালু উত্তোলন করে আসছিল । সেখানে অভিযান চালিয়ে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই দুই ব্যক্তিকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার সমাপ্তি রায় বলেন, সুগন্ধা নদীতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ২ টি পৃথক মামলায় সাইফুল ইসলামকে ৫ লাখ ও রোমান হাওলাদারকে ১ লাখ টাকা মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় । নলছিটি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ