1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঢাকা- বাউফলগামী দোতালা লঞ্চ থেকে সাড়ে ৯ কেজি গাঁজাসহ আটক ৩

  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৭৩ 0 সংবাদ টি পড়েছেন

ঢাকা ও কালাইয়াগামী এমভি ঈগল-৪ নামের একটি যাত্রীবাহি দোতালা লঞ্চ থকে ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদে আজ বুধবার (১৯ জুলাই) ভোর রাত সাড়ে ৪ টার দিকে বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বাউফল থানা সূত্রে জানাগেছে, গোপন সূত্রে তারা জানতে পারেন ঢাকা সদর ঘাট থেকে কালাইয়া’র উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি ঈগল -৪ নামে একটি যাত্রীবাহি দোতালা লঞ্চে এক নারীসহ দুই ব্যক্তি বিপুল পরিমান গাঁজা বহন করে নিয়ে আসতেছেন। তারা বাউফলের ধুলিয়া লঞ্চ ঘাটে নামবেন।

এরপর বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদ স্যারের নেতৃত্ব একদল পুলিশ মঙ্গলবার (১৮ জুন) মধ্য রাতে ধুলিয়া লঞ্চ ঘাটে গিয়ে অবস্থান নেয়। ভোর রাত সাড়ে ৪টার দিকে লঞ্চটি ধুলিয়া পন্টুনে ঘাট দিলে তার ওই লঞ্চে তল্লাশি চালিয়ে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের মৃত রশিদ গাজীর মেয়ে তানিয়া (২০), বাউফলের কালাইয়া ইউনিয়নর মজিদ মৃধার ছেলে মনির (৩৮) ও একই উপজেলার কালিশুরী ইউনিয়নর কবিরকাঠি গ্রামের শহিদ মিয়ার ছেলে হাসান মিয়াকে (২৬) ৯ কেজি ৫শ গ্রাম গাঁজাসহ আটক করেন।

গাঁজাগুলো তারা ঢাকা থেকে বহন করে বাউফলের কালাইয়া জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার জন্য নিয়ে আসেন। বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ