1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

১২ বিয়ে করেছেন এই নারী (!)

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৩৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বিয়েকেই তিনি যেন পেশা হিসেবে বেছে নিয়েছেন! ৩০ বছর বয়সি এক নারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। খবর ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের জম্মু-কাশ্মিরের ওই নারীর প্রকৃত নাম শাহিন আক্তার। গত সপ্তাহে রাজৌরির নওশেরাতে তাকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ আলতাফ মীরের অভিযোগের ভিত্তিতে শাহিন আক্তার এখন জেলে আছেন। আলতাফ অভিযোগ করেন, বিয়ের পর প্রতারণা করেছেন শাহিন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত ৫ জুলাই আলতাফ অভিযোগ দায়ের করেন। এরপরেই শাহিন আক্তারের কুকীর্তি ফাঁস হতে থাকে। আলতাফ ছাড়াও আরও বেশ কয়েকজন ব্যক্তি শাহীন আক্তারের নামে অভিযোগ করেন।

আলতাফ তার অভিযোগে জানান, তৃতীয় এক ব্যক্তি শাহিন আক্তারের সঙ্গে পরিচয় করে দেয়। এরপর তারা বিয়ে করে একসঙ্গে থাকা শুরু করেন। কিন্তু বিয়ের চার মাস পরেই শাহিন সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।

আলতাফের অভিযোগের ভিত্তিতেই শাহীন গত ১৪ জুলাই গ্রেপ্তার হন। একই দিনে একদল ব্যক্তি বুরগাম আদালত প্রাঙ্গণে আসেন যখন শাহিনের শুনানি চলছিল। তারা দাবি করেন, শাহিন তাদের বিয়ে করে তাদেরও টাকা, সোনা-দানা নিয়ে পালিয়েছে।

ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ওই নারী একে একে ১২ জনকে বিয়ে করেছেন এবং তাদের সোনা-অর্থ নিয়ে পালিয়ে গেছেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ