1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দুই লাখ ৯০ হাজার টন সার কিনবে সরকার

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ১৯৬ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // দুই লাখ ৯০ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চার দেশ থেকে এ সার কেনা হবে। এতে ব্যয় হবে ১ হাজার ৫৭ কোটি ৮২ লাখ ৩৪ হাজার ২৯৫ টাকা।

রাশিয়া, কাতার, কানাডা, সৌদি আরবের পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এসব সার কেনা হবে। এর মধ্যে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার, ১ লাখ ৩০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) এবং ৪০ হাজার টন ডিএপি সার রয়েছে।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

সাঈদ মাহবুব খান বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকনোমিক করপোরেশন ‘প্রোডিন্টরগ’ থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১১১ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে সপ্তম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৮৬ কোটি ৩৯ লাখ টাকায় এবং একই প্রতিষ্ঠান থেকে অষ্টম লটে ৫০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার ১৮৬ কোটি ৩৯ লাখ টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

আর এক প্রস্তাবের প্রেক্ষিতে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরবের মা’আদেন থেকে পঞ্চম লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ১৯৩ কোটি ৩ লাখ ৯০ হাজার টাকায় কেনার অনুমোদন দেয়া হয়েছে।

সাঈদ মাহবুব খান জানান, শিল্প মন্ত্রণালয় থেকে সার কেনার চারটি প্রস্তাব দেয়া হয়, সবগুলো অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনতাজাত থেকে ১৮তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার ৮৭ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৭০ টাকায় আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ