1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ধর্ষণের পর ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন ভুয়া পুলিশ কর্মকর্তা

  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২১৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // নাটোরে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মিজানুর রহমান (৩১) নামে পুলিশের এক ভুয়া কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে লালপুর উপজেলার গোপালপুরের দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর গ্রামের মৃত আফছার সরকারের ছেলে মিজানুর রহমান ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে পরিচিত হন। তিনি ফেসবুক আইডিতে পুলিশের ছবি আপলোড করে নিজেকে সাব-ইন্সপেক্টর হিসেবে পরিচয় দিতেন।

ম্যাসেঞ্জারে কথাবার্তা বলার সময় বিশ্বাস অর্জন করে কৌশলে ভিকটিমের কিছু গোপন ছবি সংগ্রহ করে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ভিকটিম রাজি হয় না। একসময় গোপন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভিকটিমের কাছ থেকে বিভিন্ন সময় ও বিভিন্ন মাধ্যমে এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরে তার ধারণকৃত গোপন ছবি ফেরত দেওয়ার কথা বলে ১২ মে ভিকটিমের বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার কাছে থেকে ৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

পরবর্তী সময়ে দু’দফায় ভিকটিমের কাছে থেকে ৩৩ হাজার টাকা নেয়। এরপরও বিভিন্ন সময় টাকা দাবি করতে থাকলে ভিকটিম নিজে বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন। ভিকটিমের এজাহার দায়ের করার পর থেকে আসামি মিজানুর রহমান গ্রেপ্তার এড়াতে ছদ্মবেশ ধারণ করে প্রতিনিয়ত স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যান। পরে র‌্যাবের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে তাকে লালপুর উপজেলার গোপালপুরের দাইড়পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ