1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত ১, আহত ১৫

  • প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২৪৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়া সড়কের মোহাম্মদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মামুন (৩৫) নামের এক হেলপার নিহত হয়েছেন। এছাড়া ১৫ জন যাত্রী আহত হয়েছেন। কলাপাড়া ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের মোহাম্মদপুর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ছেড়ে যাওয়া আল্লাহর রহমত পরিবহনের বাসটি পটুয়াখালী যাচ্ছিল।

পথে নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর নামকস্থানে পৌঁছামাত্র যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলে বাসের হেলপার পটুয়াখালীর দুমকি উপজেলার দেলোয়ার হোসেনের ছেলে মামুন নিহত হন।

কলাপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ বরিশালটাইমসকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছে এবং ১৫ জন আহত হয়েছেন। আহতদের কলাপাড়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ