1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ঝালকাঠিতে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ 

  • প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২৯৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রিতিবেদক // ঝালকাঠির নলছিটি উপজেলায় ১৯ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাবিব হাওলাদার (৫০) নামে এক বখাটের বিরুদ্ধে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার কুশঙ্গল ইউনিয়নের সেওতা গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই যুবতীর বড় ভাই থানায়  বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযোগের পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত হাবিব হাওলাদার কুশঙ্গল এলাকার মৃত এস্কেন আলী হাওলাদারের ছেলে।

পুলিশ ও পরিবার থেকে জানা গেছে, গতকাল সন্ধ্যায় ১৯ বছরের ওই যুবতী তার নিজ বসতঘরে ঘুমিয়ে ছিল। তার মা বাজারে ওষুধ আনতে গেলে সুযোগ বুঝে খালি ঘরে পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে। এসময়  ডাক-চিৎকারে তার বড় ভাই ছুটে আসলে হাবিব পালিয়ে যায়। পরে নলছিটি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ওই যুবতীকে উদ্ধার করে।

এবিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, রোববার সকালে মেয়েটির ভাই বাদী হয়ে  মামলা করেছেন। অভিযোগ পাওয়ার সাথে সাথে  পুলিশ পাঠিয়েছি। অভিযোগের পর থেকে আসামী পলাতক রয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ