1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে তামিম

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৩৫০ 0 সংবাদ টি পড়েছেন
ক্রীড়া ডেস্ক // অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তামিম। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে গিয়েছেন তামিম। হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপর থেকেই ক্রিকেটপাড়ার মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় তামিমের অবসর।

এর আগে, বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম। চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ী জানানো সংবাদ সম্মেলনে তামিম বলেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।

কান্নাভেজা কণ্ঠে তামিম সংবাদ সম্মেলনে আরও বলেন, আমি সবসময়ই একটা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্নপূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই ১৬ বছরে।

তামিমের অবসর প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, আমরা লাইভে তার সিদ্ধান্ত শুনেছি। তামিমের অবসরের সিদ্ধান্ত আমাদের কাছে অপ্রত্যাশিত। এটা শকিং নিউজ, খুবই প্রি-ম্যাচুউর সিদ্ধান্ত। সে আরও অন্তত দুই বছর খেলতে পারত। বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ