?> বিদেশি বউকে দেখতে উৎসুক জনতার ভিড় বিদেশি বউকে দেখতে উৎসুক জনতার ভিড় – Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ
  1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. bennett_ls2jvp@gmail.com : bennett :
  5. bangladeshcrimenewscv@yahoo.com : nizeezci :
  6. wordpUser10@org.com : supe1User10 :
  7. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বিদেশি বউকে দেখতে উৎসুক জনতার ভিড়

  • প্রকাশিত : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২০৩ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // প্রেমের টানে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় প্রেমিক জাফর মাতব্বরের কাছে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী আজি ফাজিরা বিনতে আবদুল আজিজ (২৫)।গতকাল বৃহস্পতিবার সকালে প্রেমিক জাফর মাতব্বরের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের কররা গ্রামে চলে আসেন তরুণী। মালয়েশিয়ান তরুণী আসার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বৃষ্টির মধ্যে নবদম্পতিকে দেখতে ওই বাড়িতে উৎসুক জনতা ভিড় জমে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জাফর মাতব্বর দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা করতেন। ব্যবসা করার সুবাদে ২০১৯ সালে পরিচয় হয় আজি ফাজিরা বিনতে আবদুল আজিজের সঙ্গে। পরে তারা বিবাহ করার সিদ্ধান্ত নেন। তারা পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

কিছু দিন আগে জাফর মাতব্বর দেশে আসেন। পরে গত ৫ জুন রাতে একটি ফ্লাইটে ওই তরুণী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে ওই তরুণীকে রিসিভ করে বাংলাদেশের যুবক জাফর মাতব্বর তাকে ফরিদপুরের ভাঙ্গায় নিজ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয় জাফর মাতব্বর বলেন, আমাদের দুজনের সম্পর্ক দীর্ঘ দিনের। আবার আমরা একসঙ্গে মালোয়শিয়ায় চলে যাব। এ বিষয় অস্পষ্ট বাংলাভাষায় ওই তরুণী বলেন, আমি আসার পর জাফরের পরিবারের সবাই আমাকে খুবই ভালোবাসছে। পরিবারের সবাই আমাকে আপন করে নিয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ