1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

গৌরনদীতে যুবদল নেতার উপর যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২২০ 0 সংবাদ টি পড়েছেন

বাংলাদেশ ক্রাইম নিউজ // বরিশালের গৌরনদীতে পৌর যুবদল নেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, ০৫ জুলাই বুধবার গৌরনদী পৌর যুবদল নেতা মিলন আনুমানিক দুপুর ১.৩০ মিনিটের দিকে বাইক যোগে তার বোনের বাসায় যাওয়ার পথে উত্তর পালরদী সংকল্প অফিসের পাশে গৌরনদী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আতিক মিয়া ও পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফার (কাউন্সিলর ৯ ওয়ার্ড) নেতৃত্বে প্রায় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী তাকে বাইক থেকে নামিয়ে নৃশংস হামলা চালায়। এসময় তারা শরীরের বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে প্রহার করে বলে এক ভিডিও বার্তায় মিলন জানান। উল্লেখ্য, এর আগে হামলাকারীরা পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য বজলু প্যাদার বাড়ীতে আক্রমণ করে দীর্ঘ সময় ঘেরাও করে রাখে। তাদের ভয়ে বাড়ীর মহিলা শিশুরা তীব্রভাবে আতংকিত হয়ে পড়ে। সেখান থেকে যাওয়ার পথে যুবদল নেতা মিলনের উপর হামলা চালানো হয় বলে জানানো হয়। হামলায় আহত যুবদল নেতার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় জনগণের সহায়তায় তাকে গৈলা হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা ও থুতনিতে মোট ৬টা সেলাই দেয়া হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে মিলন ও বজলু প্যাদা সহ গতকাল খাঞ্জাপুরে গৌরনদী কলেজ শাখা ছাত্রদল নেতা মাইনুল ইসলাম এবং তার পিতার উপর হামলা গৌরনদী ও আগৈলঝাড়াতে বিএনপি নেতাকর্মীদের উপর গত ১৫ বছরে লাগাতার হামলা, নির্যাতনের সর্বশেষ উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক এবং স্থানীয় সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন। এক বার্তায় অবিলম্বে প্রশাসনের প্রতি এ ধরনের হামলায় জড়িত সকল চিহ্নিত সন্ত্রসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবী জানান। অন্যথায় আইনশৃংখলা রক্ষায় নিরপেক্ষতা প্রদর্শনে ব্যর্থতার জন্য তাদের বিরুদ্ধেও যথাযথ জায়গায় অভিযোগ দেয়া হবে বলে হুশিয়ারি জানান। তিনি আশা প্রকাশ করেন দেশের সকল গণতন্ত্রপ্রিয় মানুষের রাজনৈতিক অধিকার ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশাসনের উপর অর্পিত দায়িত্ব পালনে তারা সক্রিয় হবেন। গৌরনদী থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ নিয়ে আসেনি।অভিযোগ পাওয়া গেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ