1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

আমি চাই না আমাকে কেউ হিরো বলুক: আফরান নিশো

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২১৯ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // হালের নায়ক আফরান নিশো বলেছেন, আমার একটি দর্শন আছে। আমি নতুন জেনারেশনের অভিনেতা। আমি চাই না আমাকে কেউ হিরো বলুক। আমার পরিচয় আমি একজন অভিনেতা। একজন অভিনেতা আর নায়কের মধ্যে পার্থক্য আছে।

একজন অভিনেতা মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে যেতে পারে। বুধবার যমুনা টেলিভিশনে এক সাক্ষাৎকারে প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আফরান নিশো বলেন, যাদের নায়ক বলা হয়, একটা সময় পর, তাদের সেই ব্যাপারটা আর থাকে না। তখন তাদের আবার পারফরমার হয়ে উঠতে হয়।

চলচ্চিত্র অভিনেতা, নাট্য অভিনেতা বা শুধু অভিনেতা, আমি এই টার্মগুলোকে পছন্দ করি। শুটিং সেটে যখন আমাকে বলা হতো হিরো আসছে, আমি তখনই সংশোধন করে দিতাম। হিরো বা হিরোইজমের দর্শনকে তিনি মানেন না জানিয়ে বলেন, আমি কাউকে আক্রমণ করে এটা বলছি না। ৪০ বছর বয়স পেরিয়ে গেছি; কিন্তু আমার কোনো চাপ নেই।

কারণ আমি একজন অভিনেতা হয়ে উঠেছি। আমার কোনো সময়সীমা নেই। মৃত্যুর আগ পর্যন্ত আমি প্রধান অথবা গুরুত্বপূর্ণ চরিত্র করব। নিশো বলেন, বয়স বলে দেওয়ার পর আমাকে অনেকেই বলেন, এভাবে বয়সটা বলে দিলেন? তখন আমি বলি, আমি তো সেই তথাকথিত হিরোইজমকে ফলো করি না।

আমাদের আগে শেখানো হতো, তুমি হিরো। আগেই নিজের প্রেমের কথা বলে দিও না। তা হলে মেয়েরা তোমাকে পছন্দ করবে না। তো সেই কথাটাই বলেছি যে আমি সে রকম হিরো না যে বিয়ে-বউ বাচ্চার কথা বলা যাবে না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ