1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

ভোলায় গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৬৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ছাত্রলীগের এক নেতা আত্মহত্যা করেছেন। মৃত ওই ছাত্রলীগ নেতার নাম মো. শামীম হোসেন (২১)।

তিনি শশীভূষণ রসুলপুর ডিগ্রী কলেজের ডিগ্রী প্রথম বর্ষের ছাত্র ও রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি ছিলেন। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের জলিল পন্ডিতের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন একই ইউনিয়নের আ. জলিল পন্ডিতের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শামীম হোসেন গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরের জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। কিছু সময় পর পরিবারের সদস্যরা তাকে গলায় ফাঁস দিয়ে ঘরের জানালার সঙ্গে ঝুলতে দেখেন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ