1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

৬০১ কিমি সাইক্লিং করে কুয়াকাটায় দুই যুবক

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২১৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // সিলেটের সীমান্তবর্তী এলাকা তামাবিল জিরো পয়েন্ট থেকে ছয়দিনে ৬০১ কিলোমিটার পথ সাইক্লিং করে কুয়াকাটায় পৌঁছেছেন চিন্ময় ও প্রবাল নামের দুই যুবক। গত ২৮ জুন তামাবিল থেকে তারা যাত্রা শুরু করেন। সোমবার (৩ জুলাই) বিকেলে কুয়াকাটায় পৌঁছান। পথে বিভিন্ন শহরের অলিগলি, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সচেতন করেন তারা।

তাদের এ সাইক্লিংয়ের উদ্দেশ্য হলো শহরের প্রতিটি বাসাবাড়ি, অফিস, ছাদ এবং পতিত জায়গায় সবুজায়নের উদ্যোগ নেওয়া। সাইক্লিং করা দুই যুবকের মধ্যে সবুজ কুমার বর্মন (প্রবাল) ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা। তিনি পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। চিন্ময় সাহা দিগন্ত ঢাকার কৈলাশ ঘোষ লেন এলাকার বাসিন্দা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র।

সবুজ কুমার বর্মন বলেন, প্রতিটি শহরে তাপমাত্রা বেড়েই চলেছে। আমাদের সাইক্লিংয়ের উদ্দেশ্য হলো এ তাপমাত্রা কীভাবে কমানো যায় সেটা নিয়ে কাজ করা। চিন্ময় সাহা বলেন, গ্রামে এখনো সবুজায়নের দেখা মেলে কিন্তু শহরগুলো অতিরিক্ত বিল্ডিং এবং জনসমুদ্রে পরিণত হওয়ার কারণে দিন দিন গাছ লাগানোর প্রবণতা কমে গেছে। তাই আমাদের দাবি সরকার যখন ভবন করার জন্য অনুমতি দেবে সেখানে যেন অন্তত সবুজায়ন পরিবেশ কিংবা ছাদবাগানের বাধ্যবাধকতা করে দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ