1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সুগন্ধায় ভাসমান তেল অপসারণ করছে কোস্টগার্ড

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২১০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ঝালকাঠির সুগন্ধা নদীতে দ্বিতীয় দফায় সাগর নন্দিনী-২ নামে তেলবাহী ট্যাংকার বিস্ফোরণের পর লাগা আগুন নিভে গেছে। এখন উদ্ধারকারী বিভিন্ন সংস্থা পরবর্তী কার্যক্রম পরিচালনা করছে।

যার মধ্যে নদীর পানিতে ভাসমান তেল অপসারণে কাজ করছে কোস্টগার্ড।কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট শাফায়েত আবরার জানান, বর্তমানে তারা নদীর বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন, যাতে তেল নদীর বিস্তৃত এলাকা নিয়ে ছড়িয়ে না পড়ে।

আর যেখানে নদীর পানির সঙ্গে ভাসমান তেল দেখা যাচ্ছে, সেখানেই ওয়েল পলিউশন কন্ট্রোল গিয়ারের মাধ্যমে তা অপসারণ করা হচ্ছে। আধুনিক এ যন্ত্রটি ভালোভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত আনুমানিক ২০ হাজার লিটারের মতো তেল নদী থেকে অপসারণ করা হয়েছে। তবে এটি চূড়ান্ত হিসাব নয়। পরে বিষয়টি সেন্ট্রালি অবগত করা হবে।

উল্লেখ্য, গত ১ জুলাই দুপুর আড়াইটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-২ নামে তেলের ট্যাংকারে বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। সোমবার (৩ জুলাই) উদ্ধার অভিযান শেষ করার এক ঘণ্টার মাথায় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে একই জাহাজে আবার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটে। আর এ পুরো ঘটনায় এ পর্যন্ত চারজনের মৃত্যু ও ১৯ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ