1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বাস-ট্রলি-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, প্রাণে বাঁচলেন ৬০ যাত্রী

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২০৪ 0 সংবাদ টি পড়েছেন

লালমোহন (ভোলা) প্রতিনিধি // ভোলার লালমোহনে বাস-ট্রলি ও অটোরিকশার ত্রিমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৮ টায় উপজেলার কালমা ইউনিয়নের ফরাজি বাজারের উত্তর পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

তবে এ দুর্ঘটনায় প্রাণ রক্ষা পেয়েছে বাসে থাকা অন্তত ৬০ জন যাত্রী। জানা যায়, ভোলাগামী জাবালে রহমত নামের যাত্রীবাহী বাসটি লালমোহনের ফরাজি বাজার এলাকায় পৌছালে ওপর দিক থেকে আসা টাইলস ভর্তি ট্রলিটি বাসটিকে ধাক্কা দেয়। অন্যদিকে সড়কে থাকা একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ট্রলিটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় ওই অটোরিকশার চালকসহ বাসের ৪ যাত্রী আহত হন।

এ দুর্ঘটনার পরে সড়কে প্রায় দুই ঘন্টা ধরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ব্যাপারে লালমোহন থানার পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। এছাড়া সড়ক থেকে বাস-ট্রলি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। ট্রলিটি আটকে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ