1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

পরিবেশ আইন ভাঙায় নেইমারকে জরিমানা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৬০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পরিবেশ সুরক্ষা আইন ভাঙার দায়ে মোটা অঙ্কের জরিমানার কবলে পড়েছেন নেইমার। ৩.৩ মিলিয়ন ডলার জরিমান গুনতে হবে এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৬ কোটি টাকা।

ব্রাজিলের শহর রিও ডি জেনেরিও থেকে ১৩০ কিলোমিটার দূরে পর্যটন এলাকা মানগারাতিবা একটি বিলাসবহুল প্রাসাদ বানিয়েছেন নেইমার। সেখানে কৃত্রিম লেক ও সৈকত তৈরি করছেন তিনি। কিন্তু তা পরিবেশ আইনের পরিপন্থী। কেননা লেকটি স্বচ্ছ পানি প্রবাহে বাধা সৃষ্টি করবে।

মানগারাতিবা শহর পরিষদ সচিবালয় এক বিবৃতিতে জানায়, ‘নেইমার অনুমোদন ছাড়া নদীর পানি দখলে নিয়েছেন, যা পানির গতিপথ পাল্টে দিয়েছে। (এসব করার জন্য নেইমার) জমি অপসারণ ও গাছপালা কেটে ফেলেছেন। ’

গত ২২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশকিছু অভিযোগের ভিত্তিতে নেইমার বিলাসবহুল সম্পত্তিতে বেশ কয়েকটি পরিবেশগত লঙ্ঘন খুঁজে পেয়েছে কর্তৃপক্ষ। যেখানে শ্রমিকরা কৃত্রিম লেক ও সৈকত তৈরি করছিল।

কর্তৃপক্ষ বাড়ির সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ করে। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানায়, নিয়মের থোড়াই কেয়ার করে নেইমার সেখানে পার্টিতে মজেছিলেন ও লেকে গোসলও করেন। শাস্তির বিরুদ্ধে আপিল করতে ২০ দিন সময় পাচ্ছেন নেইমার। এনিয়ে তার মুখপাত্রর সঙ্গে বার্তা সংস্থা রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও কোনো সদুত্তর পায়নি।

বিলাসবহুল বাড়িতে ২০১৬ সালে কিনে নেন নেইমার। ব্রাজিলিয়ান গণমাধ্যমের মতে, ১০ হাজার বর্গমিটার আয়তনের সেই জমিতে হেলিপোর্ট, স্পা ও জিমও রয়েছে। ইনজুরির কারণে গত ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে নেইমার। দোহায় গত মার্চে ডান পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার করান তিনি। সেই চোট কাটিয়ে উঠতে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি। তবে নতুন মৌসুমে তার ফরাসি ক্লাব পিএসজি থাকা না থাকা নিয়ে ইতোমধ্যেই সন্দেহের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ