1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
মেহেন্দিগঞ্জে তরমুজ চাষের জন্য লগ্নি নেওয়া  ১৭০ একর জমি নিয়ে বিরোধ, জোরপূর্বক মাটি কাটার অভিযোগ চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান আরিয়ান ল’ ফার্মকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিউদ্দিন খান মঈনকে বিশেষ সম্মাননা নিউইয়র্কে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, সম্মাননা পেলেন বিশিষ্টজনেরা গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় ফারহান আরিয়ান, এসকোয়ার বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ

ঈদ সেলামির কথা বলে শিশুকে অপহরণ, মিলল মরদেহ

  • প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৬৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // রাজশাহীতে অপহৃত শিশুকে (৮) ধর্ষণের পরে গলাটিপে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় পলাশ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে রোববার (২ জুলাই) শিশু আনিকা অপহরণের শিকার হয়। এই অপহরণের একদিন পর তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে নগরীর ছোটবন গ্রাম এলাকার খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে শিশু আনিকার মরদেহ উদ্ধার করা হয়। একই দিন ভোর সাড়ে ৪টায় নাটোর জেলা থেকে অপহরণকারীকে পলাশকেও গ্রেপ্তার করে পুলিশ।

নিহত শিশু আনিকা নগরীর নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। আনিকাকে গত শনিবার সন্ধ্যার দিকে অপহরণ করেন নগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ। এছাড়া আনিকার মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী বলেন, ঈদ সেলামি দেওয়ার কথা বলে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। পরে তাকে ধর্ষণ করে গলাটিপে হত্যা করে। সুযোগ বুঝে মরদেহ পুকুরে ফেলে পালিয়ে যায় সে। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ নাটোর জেলা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ