1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

শরীরচর্চা করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩২৩ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জিম সেন্টারে শরীরচর্চা করতে গিয়ে রাকিব (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৬ জুন) রাতে পাকুন্দিয়া পৌরসভার গরুর হাট এলাকার নীরব ইলেকট্রনিক্স অ্যান্ড জিম সেন্টারে এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৭ জুন) সকালে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় একটি জিমে ফিটনেস ট্রেড মিলে ব্যায়াম করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

নিহত রাকিব উপজেলার চরফরাদী গ্রামের রবিউলের ছেলে এবং চর আদর্শ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো পাকুন্দিয়া পৌরসভার গরুর হাট এলাকায় জিম সেন্টারে শরীরচর্চা করতে যান রাকিব।

সেখানে ফিনটেস ট্রেড মিলে শরীরচর্চা করার সময় রাকিব হঠাৎ অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মিঠুন রানা জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাকিবের মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ