1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

পদ্মা সেতুর কাছে মাইক্রোবাস উল্টে নিহত ২, আহত ৩

  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২০৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পদ্মা সেতুর উত্তর থানা মোড়ে মাইক্রোবাস উল্টে ট্রাফিক পুলিশসহ ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। রোববার (২৫ জুন) সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোতালেব হোসেন মুন্সীগঞ্জের ট্রাফিক পুলিশের কনস্টেবল। তিনি টাংগাইলের জেলার আব্দুস সামাদ এর ছেলে। নিহত অন্যজন ও আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। ওসি আলমগীর হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত তিন জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি টঙ্গী কলেজ গেট এলাকা থেকে শরীয়তপুরের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে পদ্মা সেতু উত্তর থানা মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির গাড়িটি মোড়ে দাঁড়িয়ে থাকা পথচারী এক নারী ও দায়িত্বরত পুলিশ সদস্যসহ পাঁচজনকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই নারীর। গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্যসহ চারজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে মৃত্যু হয় পুলিশ সদস্য মোতালেবের। আহত অপর তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ