1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

নাজিরপুর আ. লীগ নেতাকে বাঁচাতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৮৮ 0 সংবাদ টি পড়েছেন
কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশুতোষ বেপারীর কিছু ছবি ও ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি মদ ও নারীসঙ্গ নিয়ে আনন্দ করছেন। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা হয়।

এবার নতুন এ ঘটনায় খবরের শিরোনাম হলেন তিনি।

আশুতোষ বেপারীকে রক্ষা করতে তার এলাকায় তাকে নিয়ে মানবন্ধন হয়েছে। শনিবার (২৪ জুন) উপজেলার দীর্ঘায় শেখ হাসিনা ব্রিজ সংলগ্ন একটি স্থানে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া অনেকেই অবশ্য জানিয়েছেন, আশুতোষ বেপারীর নিজস্ব কিছু লোকের চাপের মুখে পড়ে তারা মানববন্ধনে অংশ নেন। তবে চেয়ারম্যানের অনৈতিক কাজের বিচার তারা দাবি করেন।

তারা আরও বলেন, নাম প্রকাশ করলে চেয়ারম্যানের লোকজন তাদের প্রতি ক্ষুব্ধ হবে। চেয়ারম্যানও ক্ষুব্ধ হবেন।

এ ব্যাপারে চেয়ারম্যান বা তার লোকজনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয়রা অনেকেই জানিয়েছেন, মদ ও নারী কেলেঙ্কারি ধামাচাপা দিতে কয়েকজন নারী-পুরুষকে জোর করে নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউপির চেয়ারম্যান আশুতোষ বেপারী ওই মানববন্ধন করান।

উল্লেখ্য, গত ১৫ জুন  ‘মদ হাতে, পাশে দুই নারী, উন্মত্ত আ. লীগ নেতার ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সম্প্রচার মাধ্যমেও এ ব্যাপারে সংবাদ হয়। সারা দেশে বিষয়টি আলোচনা-সমালোচনার জন্ম দেয়। আশুতোষ বেপারীকে দলীয় পদ থেকে বহিষ্কারেরও দাবি ওঠে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, একটি সুসজ্জিত কক্ষে বিবস্ত্র অবস্থায় এক নারীকে নিজ হাতে মদ খাইয়ে দিচ্ছেন আশুতোষ বেপারী। অন্য একটি ছবিতে তাকে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে দেখা যায়। আরেকটি ছবিতে তাকে অন্য এক নারীর সঙ্গে চুম্বনরত অবস্থায় দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ