1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরগুনা টু বরিশাল বাস চলাচল বন্ধ!

  • প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৬৫ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশ উপলক্ষে বরগুনা জেলা ও ছয়টি উপজেলা এবং চার পৌরসভার জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের তারুণ্যের সমাবেশে যোগদান করতে বাস বুকিং করে রেখে ছিলেন। কিন্তু বরগুনা জেলা বাস মালিক সমিতি এ বিষয়টি জানতে পেরে সরকার দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে তা বন্ধ করে দেয়। 

শনিবার (২৪ জুন) সকালে বরগুনা জেলা যুবদলের সভাপতি মো: জাহিদ হোসেন মোল্লা সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্র থেকে পূর্বঘোষিত বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশ। তাই আমরা বরগুনা জেলা যুবদল এ সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে আগে থেকেই অগ্রিম টাকা দিয়ে ২৪টি বাস বুকিং করে রাখি। কিন্তু বরগুনা বাস মালিক সমিতি সরকারের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে ক্ষমতার দাপট দেখিয়ে তা বন্ধ করে দিয়েছে।

বরগুনা বাস মালিক শ্রমিক সমিতি সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন সাবু বরিশাল-বরগুনা রুটের সকল বাস চলাচল বন্ধ রাখার সত্যতা স্বীকার করেন।

এ বিষয় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা বলেন, বরগুনার নেতা-কর্মীদের বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশে যাওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ করে খবর পেলাম আমাদের অগ্রিম বুকিং করা বাসগুলোসহ সকল বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক সমিতি। তবে আমি ও আমার ইউনিটের অনেক নেতারা একদিন আগেই বরিশালে এসে পৌঁছেছে। আজ তারুণ্যের সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ।

বামনা উপজেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক মিজানুর রহমান মজনু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা কমিটি ছাড়া এতদিন চলতে পারে না।

তিনি কেন্দ্রীয় বিএনপির নেতাদের কাছে দাবি করে আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরগুনা জেলা কমিটি যত দ্রুত সম্ভব ঘোষণা করুন।

শনিবার বিকেল ৩টায় বরিশাল বেলস পার্ক মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ